সফটওয়্যার পরামর্শসেবা

টুলচেইন থেকে অ্যাপ পর্যন্ত

IP Technology একটি সফটওয়্যার পরামর্শ প্রতিষ্ঠান। LLVM-ভিত্তিক টুলচেইন, ক্রস-প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক ও অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করাই আমাদের বিশেষত্ব। সফটওয়্যার স্ট্যাকের যেকোনো স্তরে জটিল প্রকৌশল সমস্যা সমাধানে আমরা আপনার দলকে সহায়তা করি।

আমরা কী করি

সফটওয়্যার স্ট্যাকের প্রতিটি স্তরে প্রকৌশলসেবা

যে তিনটি ক্ষেত্রে আমাদের গভীর দক্ষতা আছে, সেখানে আমরা নির্দিষ্ট প্রকল্পে কাজ করি এবং দীর্ঘমেয়াদেও সহযোগিতা করি।

  1. LLVM-ভিত্তিক টুলচেইন

    কম্পাইলার টুলচেইনের একটি অংশ মাত্র। কম্পাইলার ও লিংকার থেকে ডিবাগার ও রানটাইম লাইব্রেরি পর্যন্ত পুরো টুলচেইন নিয়েই আমরা কাজ করি। নতুন টার্গেট ও ফিচার যোগ করি, শনাক্ত করা কঠিন বাগ ঠিক করি এবং পারফরম্যান্স উন্নত করি।

    • কম্পাইলার
    • লিংকার
    • ডিবাগার
    • রানটাইম
  2. ক্রস-প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক

    একই কোডবেস যাতে Windows, macOS, Linux, Android ও iOS-এ চলে, সে জন্য আমরা ফ্রেমওয়ার্ক তৈরি ও উন্নত করি। প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন, রেন্ডারিং, ইনপুট ও পারফরম্যান্স নিয়ে কাজ করি, যাতে প্রতিটি প্ল্যাটফর্মে অ্যাপটি নেটিভ অ্যাপের মতোই চলে।

    • Windows
    • macOS
    • Linux
    • Android
    • iOS
  3. অ্যাপ্লিকেশন

    ডেস্কটপ ও মোবাইল অ্যাপ্লিকেশনের নকশা থেকে বাস্তবায়ন পর্যন্ত পুরো কাজটি আমরা করি। আর্কিটেকচার ও ইউজার ইন্টারফেস থেকে শুরু করে রিলিজ ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ পর্যন্ত আমরা পাশে থাকি।

    • ডেস্কটপ
    • মোবাইল
    • ব্যাকএন্ড
    • আর্কিটেকচার
    • ইউজার ইন্টারফেস

আমরা যেভাবে কাজ করি

পুরো স্ট্যাক জুড়ে একই দল

বাস্তবে সমস্যা সচরাচর একটি স্তরে সীমাবদ্ধ থাকে না। টুলচেইন, ফ্রেমওয়ার্ক ও অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি বলে সমস্যার উৎস যে স্তরেই থাকুক, আমরা সেখানে পৌঁছাতে পারি।

সমস্যার গোড়াতেই সমাধান
ফ্রেমওয়ার্কের কারণে অ্যাপে সমস্যা হোক বা কম্পাইলারের কারণে ফ্রেমওয়ার্কে, আমরা সমস্যাটি তার উৎসেই ঠিক করি।
প্রকৌশলীদের সঙ্গে সরাসরি কাজ
যাঁরা কোড লেখেন, তাঁদের সঙ্গেই আপনি সরাসরি কাজ করেন।
সহজ রক্ষণাবেক্ষণের কথা মাথায় রেখে তৈরি
আমরা সহজবোধ্য কোড লিখি এবং সঙ্গে টেস্ট ও ডকুমেন্টেশন দিই, যাতে আপনার দল আত্মবিশ্বাসের সঙ্গে কাজটির দায়িত্ব নিতে পারে।

যোগাযোগ

আপনার প্রকল্পের কথা জানান

কম্পাইলারে কোনো সমস্যা, নতুন প্ল্যাটফর্মে ফ্রেমওয়ার্ক চালু করার প্রয়োজন বা শুরু থেকে অ্যাপ তৈরির পরিকল্পনা থাকলে আমাদের জানান। আমরা ইমেইলে উত্তর দেব।

আপনার দেওয়া তথ্য আমরা শুধু আপনার বার্তার উত্তর দিতে ব্যবহার করি।